আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চুয়াডাঙ্গায় মেয়েকে খুন করে ভারতে পালানোর সময় বাবা গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ অক্টোবর ২০২৩ @ ০৫:৪০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ অক্টোবর ২০২৩@০৫:৪০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় মেয়েকে খুন করে ভারতে পালানোর সময় বাবা গ্রেফতার
ছবি- বিডিহেডলাইন্স

অনিক চক্রবর্তী
চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেয়েকে খুন করে ভারতে পালানোর সময় আজিজুল মণ্ডল (৬২) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (২অক্টোবর) বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজিজুল মণ্ডল একই উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত বদর উদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, বেসরকারি সংস্থা (এনজিও) থেকে যৌথভাবে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেন আজিজুল হক ও তার মেয়ে স্বামী পরিত্যক্তা মর্জিনা খাতুন। গত শনিবার রাতে ঋণের কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

পরে রাত ১টার দিকে ঘুম থেকে ডেকে মর্জিনা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন বাবা আজিজুল হক। মাকে ঠেকাতে এগিয়ে আসলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় শিশু রোকসানা খাতুন। পরে মর্জিনা ও তার মেয়ে রোকসানাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পালিয়ে যায় আজিজুল।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) আলমগীর কবীর জানান, আজ সোমবার সকালে নিহত মর্জিনা খাতুনের মা সইনা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার সকালে আজিজুল মণ্ডল ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ