জাহিদুর রহমান উজ্জল
জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকার ডোবার পানিতে ভেসে উঠা করিমুজ্জামান (৩২) নামের এক যুবকের মরাদেহ উদ্বার করছে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ।
গত ২৮ আগস্ট (সোমবার) দিবাগত রাত থেকেই নিহত যুবক নিখোঁজ হয়েছে বলে জানান নিহতের স্বজনরা। নিহত যুবক জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়ডোলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
বুধবার সকাল ৯টার দিকে গ্রামবাসীর চোখে পড়ে কচুরী পানার ভিতরে লাশটি। পরে খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা যায় নিহত করিমুজ্জামান পেশায় কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। স্থানীয়রা ও মাদারগঞ্জ থানার পুলিশ জানান, নিহত করিমুজ্জামান ৫-৭ মাস আগে গজারিয়া গ্রামের শহীদ শেখের ৃেমেয়ে আশামনিকে বিয়ে করে। বিয়ের পর করিমুজ্জামান প্রায় শ্বশুরবাড়ি যাতায়াত করতো। গত কয়েকদিন আগে সে নিখোঁজ হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হক বলেন এখনো কোন অভিযোগ দায়ের হয়নি। বাদীর অভিযোগ পেলে অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।





















