জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
কিশোরগঞ্জ হোটেল উজানভাটিতে টিআই, টিআইবি ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। “দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এই স্লোগানকে সামনে রেখে ৩০ আগস্ট বুধবার সকাল ১০ টায় কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি (সনাক) কিশোরগঞ্জের সভাপতি ম.ম জুয়েল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সনাকের সাবেক সভাপতি প্রফেসর আব্দুল গনি, বর্তমান সনাকের সহসভাপতি আতিয়া রহমান, টিআইবি কিশোরগঞ্জের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ মাসুদুল আলম, ফিরোজ উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকেই।এছাড়া এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।
এতে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি প্রফেসর আব্দুল গনি। তিনি বলেন, কিশোরগঞ্জের সনাক দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় নিয়ে বিভিন্ন এলাকায় কাজ করছে।এটা সত্যিই প্রশংসনীয়। মানসিকতাসম্পন্ন সচেতন নাগরিক গঠনে সনাকের ভূমিকা অতুলনীয়। সনাক বরাবরই দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরে সাধারণ জনগণকে সচেতন করে তুলছে।
সনাক কিশোরগঞ্জের সভাপতি ম.ম জুয়েল সমাপনী বক্তব্যে সাংবাদিকদের স্থানীয় পর্যায়ের নাগরিক ভোগান্তি, হয়রানি, জালিয়াতিসহ ক্ষমতার অপব্যবহার ইত্যাদি বিভিন্ন ধরনের অপরাধ এবং স্থানীয় সরকারী বেসরকারী বিভিন্ন সেবাখাতের নানান সমস্যা, দুর্নীতির চিত্র তুলে ধরে দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান।






















