আজ ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তীব্র রোদ উপেক্ষা করে ভাঙ্গায় হাজারও মানুষের ঢল

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১০ অক্টোবর ২০২৩ @ ০৪:১১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ অক্টোবর ২০২৩@০৪:১১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তীব্র রোদ উপেক্ষা করে ভাঙ্গায় হাজারও মানুষের ঢল
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তীব্র রোদ উপেক্ষা করে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ঢল নামে হাজারও মানুষের। বদলে দেওয়া বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু কন্যাকে বরণ করে নিতে ভিড় করে হাজারও নেতাকর্মী ও সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রীকে স্বচক্ষে একনজর দেখতে সকাল ৮ টা থেকেই জনসভাস্থলে আসতে শুরু করে নৌকা প্রেমিরা। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ফেস্টুন, ব্যানার ও বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে নৌকা প্রতীক ও সভানেত্রীকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দিতে দিতে সভাস্থলে আসে তারা।

সভাস্থলে আসা ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকে ফরিদপুর-২ আসনের এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে এখানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছুটে এসেছি। কাঠফাঁটা রোদ উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এখানে ছুটে আসা। অবশেষে তাঁকে পেয়ে নিজেকে ধন্য মনে করছি।

এদিকে, সকাল সাড়ে ১১ টা থেকে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভা শুরু হয়। সেখানে স্থানীয় ও কেন্দ্রীয় আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে সকাল ১১ টায় মাওয়া প্রান্তে রেলওয়ের উদ্বোধন শেষে সেখানকার সুধী সমাবেশে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে রেলে চড়ে স্বপ্ন জয়ের পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা রেল জংশন এলাকায় পৌঁছান। সেখানে এক প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। প্রেসব্রিফিং শেষ হলে ভাঙ্গার জনসভা স্থল পৌঁছে বিকাল ৩ টায় এক জনসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ