আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খুলনায় চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৬ আগস্ট ২০২৩ @ ০৭:৪৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ আগস্ট ২০২৩@০৭:৪৩ অপরাহ্ণ
খুলনায় চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার

।।খুলনা ব্যুরো।।

খুলনার নিউজপ্রিন্ট মিলের অভ্যন্তরে ৮০০ মেগাওয়াট নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পের চীনা প্রকৌশলী ওয়াং সিয়াও খুই (৪৪)’র ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় মহানগরীর খালিশপুর চরেরহাট ভৈরব নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খালিশপুর থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত নিমাই মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

চীনা প্রতিষ্ঠান সানডং সানলং সান হুই ইলেকট্রিক্যাল কোম্পানির দোভাষী তুহিন মিয়া বলেন, গত ২৪ আগস্ট সন্ধ্যায় চীনা প্রকৌশলী ওয়াং সিয়াও খুই চুল কাটার উদ্দেশ্যে বাহিরে বের হয়। সকালে আমাকে মোবাইল ফোনে জানানো হয় তিনি রাতে ফিরে আসেনি। এ বিষয়ে খালিশপুর থানায় একটি ডায়েরি করি। পুলিশ বিষয়টি তদন্ত করেছে। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত তার সন্ধান মেলেনি। তার চরেরহাট ঘাট এলাকা দেখিয়েছে। আজ সকালে আমরা কয়েকজন একটি নৌকা ভাড়া করে খোঁজা শুরু করি। ভৈরব নদের কিছুদূর যেতেই দেখি নদীতে ভাসছিল এক ব্যক্তির লাশ। পরবর্তীতে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে দেখতে পাই তিনি প্রকৌশলী ওয়াং সিয়াও খুই। তিনি আমাদের প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি নিউজপ্রিন্ট অভ্যন্তরে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট সিসি পিপি প্রকল্পে কাজ করতেন।

খুলনা পিবিআই পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস বলেন, সংবাদ পেয়ে এখানে আমরা এসেছি। বিষয়টি আমরা তদন্ত করছি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ