।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ১৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক হাজারের মতো বেসামরিক মানুষ। শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় এ হামলা।
হামাস ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহ ছিল যুদ্ধবিরতির চুক্তি। চুক্তি শেষ হওয়ার পরই গাজার খান ইউনুস এলাকায় ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ফলে গাজার আকাশ ধোঁয়ায় ভরে যায়। এ সময় সেখানের বাসিন্দারা ঘরের বাইরে চলে আসেন।
গাজার স্বাস্থ্য কর্মীরা জানিয়েছে, যুদ্ধবিরতির পর ইসরায়েলের হামলায় ১৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৮৯ জন। এ ছাড়া ২০টি বাড়ি ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।






















