আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে ১২’শ গরীব রোগীর ফ্রি চিকিৎসার ব্যবস্থা করলেন এ্যাড. জামাল মিয়া

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১০ নভেম্বর ২০২৩ @ ০২:৩৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ নভেম্বর ২০২৩@০২:৩৯ অপরাহ্ণ
ফরিদপুরে ১২’শ গরীব রোগীর ফ্রি চিকিৎসার ব্যবস্থা করলেন এ্যাড. জামাল মিয়া
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

১২ শতাধিক গরীব-অসহায় রোগী ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছেন ফরিদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

আজ শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামে নিজ বাড়িতে দিনব্যাপী এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

মোট ৭টি মেডিকেল ক্যাম্প বসিয়ে ডা. এর মাধ্যমে রক্তের গ্রুপ ও ডায়বেটিস নির্ণয় এবং গাইনীসহ নানা রোগে আক্রান্ত গরীব রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি রোগ নির্ণয় করে ফ্রি ওষুধ দেয়া হয়। বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন ফরিদপুর জেলা শাখা এ ফ্রি চিকিৎসার আয়োজন করেন। সহযোগিতায় ছিল নিউ জননী ডি-ল্যাব।

এসব মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.আলামিন সরোয়ার, গাঈনী ডা. শামীমা শর্মী অবস ও মিডিসিন বিভাগের ডা. জয়দেব ঈমান সরকার।

অন্যদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন নিউ জননী ডি-ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমদাদ হোসেন, বাইসো ফরিদপুর জেলা শাখার বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশনের প্রেসিডিয়াম মেম্বার জেবা তাহসিন, সভাপতি রবিউল ইসলাম রাব্বি, সহসভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবির হাসান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হরিপদ দাস, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমূখ।

অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, অনেক আগে থেকে ফরিদপুর-২ আসনের জনগণের সেবা করে আসছি। তাদের সুখে-দুখে পাশে থাকছি। এরই ধারাবাহিকতায় নগরকান্দা ও সালথার ১২০০ অসহায়-গরীব রোগীকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি। আমার এ ধরণের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ