আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

বরগুনায় নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ অক্টোবর ২০২৩ @ ০৯:৫১ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ অক্টোবর ২০২৩@০৯:৫১ পূর্বাহ্ণ
বরগুনায় নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

সোহাগ হাফিজ
বরগুনা প্রতিনিধি।।

বরগুনা সদর উপজেলায় নিখোঁজের একদিন পর নাসির সিকদার (৪২) নামে এক কৃষি শ্রমিকের মরদেহ উদ্বার করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কেওড়াবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামে নাসিরের বাড়ীর ১শ’ গজ দুরে একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি জানান, মঙ্গলবার রাতে নাসির বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন উল্লেখ করে বুধবার সকালে সদর থানায় একটি সাধারন ডাইরী করেন স্বজনরা। বিকালে গ্রামবাসী বাড়ীর সামনে জলাশয়ে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যপারে ওসি বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত না করে এ বিষয় আপাতত কিছু বলা যাচ্ছেনা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ