।।হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে জহুরুল ইসলাম নামের এক পুলিশ সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে বিরামপুর থানাপুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরশহরের বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজ বাজার পেট্রোল পাম্পে এলাকায় এঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন,মো.জহুরুল ইসলাম (৪০) দিনাজপুর ফুলবাড়ী উপজেলার লক্ষীপুর এলাকার আফফার উদ্দিনের ছেলে এবং সুজন হোসেন(৪০) একই উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের হবিবুর রহমানের ছেলে।
এদের মধ্যে জহুরুল ইসলাম পুলিশের ডিএসবি নীলফামারি জেলার জলঢাকা থানা এবং সুজন ফুলবাড়ি উপজেলায় ওষুধ কোম্পানির রিপেজেন্টিভ হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার জানান, মঙ্গলবার রাতে নীলফামারী এলাকা থেকে একটি বাস রাজশাহীতে বরযাত্রী আনতে যাচ্ছিল। একই সময় রাজশাহী থেকে আদালতে মামলার স্বাক্ষী দিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন পুলিশ সদস্যসহ দুইজন। পথে বরযাত্রীবাহী বাসটি কলেজ বাজার এলাকায় পৌছালে মোটরসাইকেল এবং যাত্রীবাহি বাস মুখোমুখী সংর্ঘষ বাধে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।





















