আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কাহালুতে স্কুলছাত্র নাঈম হত্যা মামলার ফাঁসির আসামী গ্রেফতার

কাহালুতে স্কুলছাত্র নাঈম হত্যা মামলার ফাঁসির আসামী গ্রেফতার

।।কাহালু (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার কাহালু উপজেলার পৌর এলাকার উলট্র গ্রামে বৃহস্পতিবার আনুমানিক পৌনে চারটার সময় গোপন সংবাদের ভিক্তিতে কাহালু থানা পুলিশের একটি বিশেষ দল ২০১২ সালের ৫ এপ্রিল বহুল আলোচিত হত্যা মামলার কাহালু উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র নাঈম হত্যা মামলার ফাঁসির আসামী জাকারিয়া (৩৪)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

মোঃ জাকারিয়া, উলট্র গ্রামের ও কাহালু পৌরসভার মেয়র মোঃ আব্দুল মান্নানের পুত্র। ঘটনার বিবরণে যে, ২০১২ সালে ৫ ই এপ্রিল স্কুলছাত্র নাঈমকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে অপহরণ করা হয়। পরে তাকে হত্যা করে লাশ ইট ভাটায় পুড়িয়ে ফেলে আসামীরা। গ্রেফতারকৃত জাকারিয়া এ মামলার প্রধান আসামী। এ ঘটনায় নাঈম এর পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে ২০১২ সালের ৯ এপ্রিল কাহালু থানায় মামলা দায়ের করেন।

বগুড়ার অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত)এর বিচারক হাফিজুর রহমান ২০১৭ সালে ২৫ শে জানুয়ারী আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামী জাকারিয়ার মৃত্যু দন্ডাদেশ দেয়। এই মামলার পর থেকে সে পলাতক ছিল। নাঈম কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নে রোস্তম চাপড় গ্রামের রফিকুল ইসলামের পুত্র। নাঈমকে হত্যার পর তার বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপণও নিয়ে ছিল আসামীরা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ