স্টাফ রিপোর্টার
মোঃ বাইজিদ।।
খুলনার আড়ংঘাটা থানার বাইপাস সড়ক সংলগ্ন মৎস্য ঘের থেকে আবুল কালাম শেখ ( ৫৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার।
গতকাল (২২ অক্টোবর) সন্ধ্যায় আড়ংঘাটা থানা পুলিশ গলাকাটা অবস্থায় উদ্ধার করে। মৃত আবুল কালাম শেখ তেলিগাতী মধ্যপাড়া এলাকার গহর আলীর সন্তান।
নিহতের ভাই শেখ মফিজুল জানান, রবিবার সকাল ১০টায় কালাম শেখ বাড়ি থেকে বের হয়। বাড়ি ফিরে না যাওয়ায় খোঁজাখুজি করে মৎস্য ঘেরে তাকে পাওয়া যায়। তার শরীরে একাধিক কোপ ও গলা কাটা ছিল।
তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
তবে আড়ংঘাটা থানার এস আই লুৎফুর হায়দার বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হত্যার কারণ এখনও জানা সম্ভব হয়নি।






















