আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সভা অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ সেপ্টেম্বর ২০২৩ @ ০১:০০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ সেপ্টেম্বর ২০২৩@০১:০০ অপরাহ্ণ
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সভা অনুষ্ঠিত

নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।

বাংলাদেশ কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সচিব নাসিরুজ্জমান। বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, সম্মানিত অতিথি উপ-ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু ও মহাব্যবস্থাপক খালেকুজ্জামান বক্তব্য রাখেন।

দিনব্যাপী এ সভায় ২০২২-২৩ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সমূহের অর্জন ও ২০২৩-২৪ অর্থ বছরের লক্ষ্যমাত্রা সমূহ অর্জনে করণীয় সম্পর্কিত পর্যালোচনা করা হয়। এসময় ময়মনসিংহ অঞ্চলের কর্মরত কৃষি ব্যাংকের শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ