আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাটোরে কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের আগুন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ নভেম্বর ২০২৩ @ ০৮:১০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ নভেম্বর ২০২৩@০৮:১০ অপরাহ্ণ
নাটোরে কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের আগুন

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

নাটোরের গুরুদাসপুর প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার(১৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার আইরমারি ব্রীজ সংলগ্ন এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান গাড়ি ঢাকায় যাচ্ছিলো। এসময় গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার আইরমারি ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে দুবৃত্তরা প্রথমে কাভার্ড ভ্যানে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে চালক গাড়িটি থামালে দুবৃত্তরা কাভার্ড ভ্যানে আগুন দেয়। এতে দ্রুত আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আকরামুল হাসান তুষার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

গুরুদাসপুর থানার কর্মকর্তা ওসি মনোয়ারুজ্জামান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। কাভার্ড ভ্যানের ইঞ্চিল, চাকা ও বডি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ