আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৩ জুলাই ২০২৩ @ ১২:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ জুলাই ২০২৩@১২:১৩ অপরাহ্ণ
রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

।।নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর হাতিরঝিলের রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় পুলক গোমেজ (২১) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের ভগ্নিপতি রনি জানান- পুলক গোমেজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে রাতে বাইক চালিয়ে বাসায় ফেরার পথে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে এলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজারো ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলক গোমজ গাজীপুর কালীগঞ্জের নাগরি এলাকার বিতিম গোমেজের ছেলে। সে নর্দা সরকার বাড়ি দুই নম্বর গেটর একটি ভাড়া বাসায় থাকতো। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন- মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ