আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগকে ভোট দিয়ে এ দেশের মানুষ কখনও ঠকে নাই : আলমগীর হাসান

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১৪ অক্টোবর ২০২৩ @ ০৮:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ অক্টোবর ২০২৩@০৮:২৭ অপরাহ্ণ
আওয়ামী লীগকে ভোট দিয়ে এ দেশের মানুষ কখনও ঠকে নাই : আলমগীর হাসান
ছবি- বিডিহেডলাইন্স

মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।

বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে এ দেশের মানুষ কখনও ঠকে নাই বলে মন্তব্য করেছেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর হাসান।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে আটপাড়া উপজেলার দুওজ বাজারে সরকারের উন্নয়ন প্রচারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে এ দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে সংখ্যা গরিষ্টতা অর্জনের সুযোগ করে দিয়েছিল। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে সুদীর্ঘকালের পরাধীন বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতা আওয়ামী লীগে সবচেয়ে বড় একটি অর্জন।এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল।

বর্তমান সরকারের বহুমুখি সফলতা, অর্জন ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরে আলমগীর হাসান বলেন, জননেত্রী শেখ হাসিনা যদিও ঢাকায় বসবাস করেন তবু তিনি সব সময় চিন্তা করেন গ্রামের একজন কৃষকের মুখে কিভাবে হাসি ফুটানো যায়। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বচনে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

দুওজ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল মামুন খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মুখলেছ মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন, দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কায়েস ইমরান বাবুল, আটপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন, কেন্দুয়া উপজেলা ছাত্রলীগ নেতা হানিফ নেওয়াজ প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ