জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।
ফুলবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতবাড়ির চারটি পুড়ে ছাই হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের ছেয়াভান বেওয়া (৭০) তারই পুত্রবধু আনোয়ারা বেগম(৩০) এর দুটি করে মোট চারটি ঘর পুড়ে ছাই হয়।
অগ্নিকান্ডের ঘটনায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি দাবী করেছেন। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে।
ইউপি সদস্য আমানুর রহমান রতন জানান, পরিবার দুটি খুব অসহায় দ্রুত সাহায্যের জন্য উদ্ধতন কর্তৃপক্ষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।





















