।।রংপুর মহানগর প্রতিবেদক।।
বিএনপি-জামায়াত নির্বাচনে আছে বলে মন্তব্য করেছেন রংপুর-৫ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া রাশেক রহমান।
আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে এসে সাংবাদিকের এসব কথা বলেন তিনি।
রাশেক রহমান বলেন, প্রধানমন্ত্রী যখন মনোনয়ন চুড়ান্ত করেছেন এরপরে বিএনপি জামায়াতের অনুপস্থিতিতে যারা আওয়ামী লীগ এর বিরুদ্ধে নির্বাচনে দাড়াচ্ছে তাদের পেছনে বিএনপি জামায়াতের সমর্থন আছে। বিএনপি জামায়াত যতই বলুক তারা নির্বাচনে আসেনাই তারা নির্বাচনে আছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আওয়ামী লীগ এর ক্রান্তিলগ্নে আমাকে মনোনয়ন দেয়াকে সৌভাগ্য মনে করছি এটা কোন চ্যালেঞ্জ নয়। এটা সংকট নয় সম্ভাবনা ও প্রতিশ্রুতি।
তিনি আরো বলেন, পরিবারের সবাই রাজনীতির সাথে জড়িত।আমার নামে কোন রকম অভিযোগ নেই।আগামী ৭ তারিখ মিঠাপুকুরের জনগন নির্বাচিত করবে বলে আশা করি।
এর আগে জেলা প্রশাসক মোবাশ্বের হাসানকে মনোনয়ন ফরম জমা দেন তিনি।এসময় আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















