জেএইচ জনি
স্টাফ রিপোর্টার।।
ছয় ঋতুর দেশ বাংলাদেশ।আষাঢ় শ্রাবণ মাস বর্ষা ঋতু। এই দুই মাস বৃষ্টি হওয়ার কথা থাকলেও আষাঢ় মাসে তেমন একটা বৃষ্টি ছিল না এ বছর। টানা বৃষ্টিতে মানুষের ভোগান্তি বেড়েছে। বর্ষায় বাইরে বের হতে হলে মানুষের সবচেয়ে জরুরী প্রয়োজন ছাতা। ছাতা এমন একটি জরুরী পন্য যা শুধু বর্ষা ঋতুতেই নয় সারা বছরেই মানুষ এটি ব্যবহার করে নিজ প্রয়োজনে। এই ছাতা ব্যবহার করার পর যখন ভাঙে বা নষ্ট হয় তখনই মেরামতের জন্য প্রয়োজন ছাতার কারিগরদের। বৃষ্টির কারণে লালমনিরহাটের বিভিন্ন স্থানে মানুষ ভিড় করছে নষ্ট ছাতা মেরামত করতে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অন্য সময়ের তুলনায় ছাতা কারিগরদের ব্যস্ততা চোখে পড়ার মত। ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
বৃহস্পতিবার দুপুরে কথা হয় ছাতার কারিগর লালমনিরহাট পৌরসভার ০৩ নং ওয়ার্ডের ওয়ারলেস কলোনির বাসিন্দা মোঃ শফিকুল ইসলামের সাথে। তিনি লালমনিরহাট পৌরসভার ০১ নং ওয়ার্ডের বত্রিশ হাজারী মোড়ে ছাতা মেরামত করছেন।
কয়েকদিন যাবত বৃষ্টি হওয়ার ফলে কাজের চাপ একটু বেশি। বৃষ্টির সময় ছাতা মেরামতের কাজ তুলনামূলক বেশি থাকে।
তিনি বলেন, প্রায় ২০ বছর ধরে তিনি এ পেশার সঙ্গে জড়িত। বছরের ছয় মাস শফিকুল ইসলাম এ পেশায় থাকেন আর বাকি মাসগুলো অন্য পেশায় জীবিকা নির্বাহ করেন। তিনি দৈনিক ১৫ থেকে ২০ টি ছাতা মেরামত করে থাকেন। দৈনিক ৫শ’থেকে এক হাজার টাকা আয় করেন তিনি বছরে ছয় মাস আমি এ পেশায় থাকি বাকি ছয় মাস লালমনিরহাট স্টেশনের প্লাটফর্মে বুট, বাদাম, আমড়া বিক্রি করে সংসার চালায়।






















