।।রাশিফল ডেস্ক।।
কেমন কাটবে আজকের দিন? কাদের হাতে আসতে পারে টাকা? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জেনে নিন আজকের রাশিফল।
মেষ রাশি
ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে। চক্ষুরোগ দেখা দিতে পারে। মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন।
বৃষ রাশি
সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে। কোনও কারণে কপালে অপমান জুটতে পারে। ব্যবসায় ভাল যোগাযোগ আসতে পারে।
মিথুন রাশি
বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। পিতা-মাতার জন্য মনখারাপ।
কর্কট রাশি
শেয়ার বাজার নিয়ে চিন্তা বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে।
সিংহ রাশি
সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে। কাজের ব্যাপারে ব্যাকুলতা বাড়তে পারে।
কন্যা রাশি
প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা ভোগ করতে হতে পারে। বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে।
তুলা রাশি
রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। শরীরে কোনও অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান।
বৃশ্চিক রাশি
প্রেমের অশান্তি মিটে যেতে পারে। কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর।
ধনু রাশি
কাউকে কোনও বিষয়ে কথা দেবেন না। আধ্যত্মিক ব্যাপারে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন। প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে।
মকর রাশি
গবেষণায় সাফল্য লাভ। খুব নিকট কোনও মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন।
কুম্ভ রাশি
শখ মেটাতে গিয়ে বাড়তি খরচ হতে পারে। কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ।
মীন রাশি
মহিলাদের জন্য নতুন কাজ শুরু করার ভাল সময়। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। কোনও বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে।





















