আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল শেরপুর চেম্বার অব কমার্স

  • In শিক্ষা, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ অক্টোবর ২০২৩ @ ০৩:৫৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ অক্টোবর ২০২৩@০৫:২৫ অপরাহ্ণ
জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল শেরপুর চেম্বার অব কমার্স
ছবি- বিডিহেডলাইন্স

শাকিল মুরাদ
শেরপুর প্রতিনিধি।।

শেরপুর জেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে চেম্বার সদস্যদের সন্তান ৩৪ শিক্ষার্থীর হাতে উপহার তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আছাদুজ্জামান রওশন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু এবং প্রিয় অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।

চেম্বারের পরিচালক বশিরুল ইসলাম সেলুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশিদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো প্রমুখ।

অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ, সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ