আজ ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে বেলুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৪ অক্টোবর ২০২৩ @ ০১:৫৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ অক্টোবর ২০২৩@০১:৫৩ অপরাহ্ণ
দিনাজপুরে বেলুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

রফিক প্লাবন
দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরের বীরগঞ্জে বেলুন ফুলানোর সিলিন্ডার বিস্ফোরণে সীমান্ত পাল (১৭) ও প্রসেনজিৎ পাল (১২) দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমারপাড়া গ্রামের নিখিল পালের বাসায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিমান্ত পাল গ্যাস বেলুন ব্যসায়ী নিখিল চন্দ্র পালের ছেলে এবং প্রসেনজিৎ পাল একই এলাকার প্রতাব চন্দ্র পালের ছেলে। নিহত দুই কিশোর সম্পর্কে চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ময়নুল ইসলাম।

এলাকাবাসী জানায়, সীমান্ত পালের বাবা নিখিল পাল গ্যাস বেলুন এর ব্যবসা করেন। নিখিল পাল বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এসব গ্যাস বেলুন বিক্রি করতো। নিখিল পাল বেশ কিছুদিন থেকে অসুস্থ থাকায় তার ছেলে সীমান্ত পাল এসব গ্যাস বেলুন বিক্রি করতো এবং তা দিয়েই তাদের সংসার চলতো। দুর্গাপুজা উপলক্ষ্যে মেলা বিক্রি করার জন্য সোমবার রাতে নিখিল এর বাসায় বেলুনে গ্যাস ঢুকাচ্ছিলেন সিমান্ত পাল ও প্রসেনজিৎ পাল। এসময় আকষ্মিক ভাবে সিলিন্ডার বিকট শব্দে বিষ্ফোরণ হলে গুরুতর আহত হন দুই ভাই। গ্যাসের তেজস্ক্রিয়ায় পুড়ে ছিন্নভিন্ন হয়ে যায় প্রসেনজিৎ চন্দ্র পাল ও সীমান্ত চন্দ্র পালের দেহের বিভিন্ন অংশ। এলাকাবাসী আহত দুই ভাইকে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন। নিহত দুই ভাই ভাতগাঁও শিক্ষা নিকেতনে ছাত্র ছিলেন।

এদিকে ঘটনা জানতে পেরে নিহতদের প্রতি গভীর শোক জানান যান দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাসায় ছুটে যান তিনি এবং নিহতের পরিবারকে নগদ অর্থ সহায়তা করে পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. খোদাদাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাজকুমার বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ