।।মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের ঘটনার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। ধর্ষনের ঘটনাটি ঘটেছে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের চিকনীসার গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৩ টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের চিকনীসার গ্রামের ১৫ বছর বয়সী মাদ্রাসার ছাত্রী টিউবওয়েলে গোসল করতে যায়। এ সময় পাশের বাড়ীর আলী আকবরের ছেলে মোঃ মাসুদ (২৬) ওই ছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে।
ওই ছাত্রীর বাবা জানান, আমার মেয়েকে ডেকে নিয়ে বখাটে মাসুদ ধর্ষণ করে এবং সে বিষয়টি কাউকে বললে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে আমার মেয়ে বিষয়টি আমার স্ত্রীর কাছে জানালে আমি সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করি।
সিরাজদীখান থানার ওসি মুজাহিদুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করের জানান, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মাসুদ নামের একজনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। এ বিষয়টি তদন্ত চলছে। ওই ছাত্রীক ডাক্তারি পরিক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।





















