আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৬ অক্টোবর ২০২৩ @ ০৫:৫১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ অক্টোবর ২০২৩@০৫:৫১ অপরাহ্ণ
ময়মনসিংহে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ছবি- ফাইল ছবি

নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের ত্রিশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিয়াম (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মুনি এলাকায় এ ঘটনায় ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইন উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিয়াম মোল্লা ফুলবাড়িয়া উপজেলার লাঙ্গল শিমুল এলাকার মোফাজ্জল মোল্লার ছেলে। তিনি মোটরসাইকেল যুগে ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল রায়মুনি এলাকায় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেয়ার সময় মোটরসাইকেল টিকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই সিয়ামের মৃত্যু হয়। মোটরসাইকেলটি ধুমরে মুচরে যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি মো: মাইন উদ্দিন জানান, ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটকের চেষ্টা চলছে। মরদেহ থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের লোকজন আসলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ