আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ফখরুল জেলে অন্য নেতারা পালিয়ে, তাহলে বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেবে কে: সেতুমন্ত্রী

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৩০ অক্টোবর ২০২৩ @ ০২:৫২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ অক্টোবর ২০২৩@০২:৫২ অপরাহ্ণ
ফখরুল জেলে অন্য নেতারা পালিয়ে, তাহলে বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেবে কে: সেতুমন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,‌ মির্জা ফখরুল জেলে অন্য নেতারা পালিয়ে, তাহলে বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেবে কে?

আজ সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেছেন, নৃশংসতা বিএনপির আসল রুপ। পুলিশ-সাংবাদিক কাউকেই ছাড় দেয়নি দলটি।

সেতুমন্ত্রী ব‌লেন, বিএনপি স্বপ্ন দেখেছিল, ২৮ অক্টোবর সমাবেশ করে ২৯ অক্টোবর সরকার গঠন করবে। ২৮ গেল, ২৯ গেলো, এখন কী হবে? বিএনপির সরকার গঠ‌নের স্বপ্ন ধুলোয় মিশে গেছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অভিযোগ করেন ব‌লেন, বিএনপি এমন কিছু দৃশ্যমান অপরাধ, আন্দোলনের নামে করেছে; যেটা আজকে গাজায় যে নৃশংসতা সাধারণ মানুষের ওপর হচ্ছে তার চেয়েও ভয়ংকর তারা। আমাদের নারী কর্মীরাও রেহাই পাইনি তাদের নির্যাতন থেকে। অনেককেই তারা তাদের পোশাক ধরে টানাটানি করেছে, আঘাত করেছে মারধর করেছে। মাথা ফাঠিয়ে দিয়েছে।

সভায় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের দলীয় সংসদ সদস্য ও সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সভায় উপস্থিত রয়েছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ