আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মেয়ের হার্টে ছিদ্র, কান্নায় ভেড়ে পড়লেন বিপাশা বসু

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৭ আগস্ট ২০২৩ @ ০৮:৩৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ আগস্ট ২০২৩@০৮:৩৪ পূর্বাহ্ণ
মেয়ের হার্টে ছিদ্র, কান্নায় ভেড়ে পড়লেন বিপাশা বসু

।।বিনোদন ডেস্ক।।

গত বছর মা হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তবে মেয়ে জন্মের পরই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল পরিবারে। জন্মের সময়ই জানা গেছে বিপাশার মেয়ে দেবীর হার্টে দুটি ছিদ্র রয়েছে। তার পর থেকেই রাতের ঘুম উড়ে গিয়েছিল বিপাশা ও তার স্বামী করণ সিং গ্রোভারের।

সম্প্রতি নেহা ধুপিয়ার ‘চ্যাট শো’তে এসে এমনই ভয়ানক ঘটনা সকলের সঙ্গে শেয়ার করেন বিপাশা বসু। মেয়ের অসুস্থতার কথা শেয়ার করতে গিয়ে কেঁদে ফেলেন বিপাশা।
বিপাশা জানান, সন্তান জন্মের সময়ই তিনি সমস্যাটির বিষয়ে জেনেছিলেন। তখন থেকেই তাকে আগলে রাখেন।

মাত্র তিন মাস বয়সে ওপেন হার্ট সার্জারি হয় দেবীর। সেই সময়ের লড়াইটা ঠিক কতটা কঠিন ছিল, তা ভাষায় বোঝানোর নয়। এখন ভালো আছে দেবী। বর্তমানে তার বয়স ৯ মাস।

অশ্রুসিক্ত চোখে বিপাশা বলেন, ‘সন্তান জন্মের সময়ই জেনে গিয়েছিলাম ও ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে ভুগছে। মা হয়ে অন্যান্য মায়ের চাইতে আমার সফর অনেক আলাদা ছিল। এই মুহূর্তে যে প্রশান্তি আমার চোখে-মুখে রয়েছে, সেই মুহূর্তে এমনটা ছিল না। আমার সঙ্গে যা ঘটেছে আমি চাইব না অন্য কোনো মাকে এই দিন দেখতে হোক। আমরা আগে থেকেই স্থির করেছিলাম, ওর এই অসুস্থতার কথা আমরা কাউকে জানাব না।

তবে সে সময় অনেকেই আমাকে সাহায্য করেছিলেন, সাহস জুগিয়েছিলেন।
জন্মের পাঁচ মাস পার হতেই মেয়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন বিপাশা বসু। অপারেশনের পরই তিনি মেয়ের ছবি প্রকাশ্যে আনেন। মেয়ের ছবি শেয়ার করে বিপাশা লিখেছিলেন, ‘হ্যালো পৃথিবী, আমি দেবী। আমার নাম দেবী বসু সিং গ্রোভার।’ মা ও বাবা দুজনের পদবিই রয়েছে তার নামে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ