আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

শোকাবহ আগস্ট: মাগুরায় আওয়ামীলীগের নানা কর্মসূচি পালন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ আগস্ট ২০২৩ @ ১১:৫২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ আগস্ট ২০২৩@১১:৫২ পূর্বাহ্ণ
শোকাবহ আগস্ট: মাগুরায় আওয়ামীলীগের নানা কর্মসূচি পালন

।।নিজস্ব প্রতিবেদক।।

মাগুরা জেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শোকাবহ আগস্টের প্রথম দিনে আজ মঙ্গলবার নানা কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামীলীগ। এ উপলক্ষে শহরের জামরুলতলা এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সকাল ৯টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের স্মরণে কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীগীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকি ইমামসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ