।।খুলনা ব্যুরো।।
আজ ০৬সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলা পূজা উদযাপন পরিষদ কতৃক ফুলতলা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে মঙ্গল শোভাযাত্রা,পূজাচ্চর্নাসহ নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের উদ্ভোধন করেন- অধ্যাপক কৃষ্ণপদ দাস (সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা শাখা), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণ চন্দ্র চন্দ(এমপি) সাবেক মন্ত্রী মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বিমান সাহা(সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,খুলনা জেলা শাখা) এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- গৌর হরি দাস (সভাপতি ফুলতলা পূজা উদযাপন পরিষদ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব শেখ আকরাম হোসেন (চেয়ারম্যান, ফুলতলা উপজেলা পরিষদ), তাসনিম জাহান (ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার), মৃনাল হাজরা (সাধারণ সম্পাদক, ফুলতলা উপজেলা আওয়ামীলীগ) মোহাম্মদ ইউসুফ (সহকারী কমিশন ভূমি ও কর, ফুলতলা), বি এম সালাম (সহ-সভাপতি খুলনা জেলা আওয়ামীলীগ), আলহাজ্ব আব্দুল হক(অফিসার ইনচার্জ, ফুলতলা থানা)।
প্রধান বক্তা বিমান সাহা তার বক্তব্যে বলেন- আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। এই দিনকে বলা হয় জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংশের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। এসময় সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোন ও বন্ধুদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান তিনি।





















