।।নিজস্ব প্রতিবেদক।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি সন্ত্রাসী দল ৷ তারা তাদের পুরোনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে।
আজ শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা।
বিএনপির সমাবেশ যখন লন্ডভন্ড। তখন গুলিস্তানের সমাবেশে বক্তব্য চলছে। বক্তব্যের শুরুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে। খেলা হবে? প্রস্তুত? ফখরুল বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে? সেমি ফাইনালে আমরা গেছি। তারপরে ফাইনাল নির্বাচনে।
তিনি বলেন, জবাব দিতে হবে, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে৷ তাদের ছাড় দেওয়া হবে না।





















