আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ প্রোটিয়া নারীদের বিপক্ষে মাঠে নামছে

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ৩ ডিসেম্বর ২০২৩ @ ০২:৫৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ ডিসেম্বর ২০২৩@০২:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ প্রোটিয়া নারীদের বিপক্ষে মাঠে নামছে

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার (৩ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বেনোনিতে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

সংক্ষিপ্ত ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। যেখানে প্রোটিয়াদের ১০ জয়ের বিপরীতে টাইগ্রেসদের জয় মাত্র ১ ম্যাচে। ফলে বেনোনিতে মাঠে নামার আগে এগিয়েই থাকবে প্রোটিয়ারা। মাঠটাও তো তাদেরই।

বাংলাদেশ এগিয়ে থাকবে অন্য একটি জায়গায়। নিজেদের সবশেষ সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। যেখানে দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ