আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

লাহুড়িয়া ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩০ আগস্ট ২০২৩ @ ০২:৩১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ আগস্ট ২০২৩@০২:৩১ অপরাহ্ণ
লাহুড়িয়া ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী পালিত

কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকালে নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম আসিফুর রহমান বাপ্পীর সার্বিক তত্ত্বাবধানে লাহুড়িয়া ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে দিননাথপাড়ায় অবস্থিত হাজী মোফাজ্জল স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লিয়াকত আলী (টুকু), ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনিচুর জামান, মোঃ বালাম, মোঃ মিজান, মোঃ জিল্লু মাস্টার। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সাফায়েত ইসলাম (রাজু), সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, যুবলীগ নেতা সৈয়দ শরিফুল ইসলাম (সরু), যুবলীগ নেতা জামিরুল ইসলাম (সাগর), ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সামাল, সাধারণ সম্পাদক সজিবুর রহমান সহ লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ