আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সৌদি যুবরাজকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী

  • In আন্তর্জাতিক, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ২১ জুলাই ২০২৩ @ ১১:১৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ জুলাই ২০২৩@১১:২৫ পূর্বাহ্ণ
সৌদি যুবরাজকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের আহ্বান জানিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রধানমন্ত্রীর চিঠি গ্রহণ করেছেন সৌদি যুবরাজ।

আরব নিউজের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ ও উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরাইজির সঙ্গে সাক্ষাত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। এই সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠি হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

এছাড়াও ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক এবং তা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়েছে। দুই পক্ষই পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে মতবিনিময় করেছে বলেও জানিয়েছে আরব নিউজ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ