আজ ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রকাশ্যে আসলেন রাশিয়ায় বিদ্রোহের নেতা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২০ জুলাই ২০২৩ @ ০৯:৫৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ জুলাই ২০২৩@০৯:৫৬ পূর্বাহ্ণ
প্রকাশ্যে আসলেন রাশিয়ায় বিদ্রোহের নেতা

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভাড়াটে যোদ্ধা দল ওয়াগনার গ্রুপ সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, গ্রুপটির প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশে রয়েছেন। তাকে যোদ্ধাদের স্বাগত জানাতে দেখা গেছে এবং ইউক্রেনের সম্মুখযুদ্ধের বর্তমান পরিস্থিতিকে অসম্মানজনক বলে মন্তব্য করতে শোনা যায় তাকে। এছাড়াও তিনি ইঙ্গিত দিয়েছেন ওয়াগনার হয়তো এই যুদ্ধে আবারও যোগ দিতে পারে।

ওই ভিডিওতে বেলারুশের এক বিবৃতি দেখিয়ে বলা হয়েছে, ওয়াগনার যোদ্ধারা এখন দেশটির সেনাবাহিনীর সামরিক ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছে। রাশিয়ার অভ্যন্তরে জুনের শেষ দিকে সশস্ত্র বিদ্রোহ শুরুর পর এটাই প্রিগোজিনের প্রথম কোনো ফুটেজ প্রকাশ।

কম আলোতে ধারণ করা ফুটেজে প্রিগোজিনকে একটি মাঠের মধ্যে ট্রাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। চারপাশে গাছপালা এবং তাঁবু ও গুদামের মতো দেখতে স্থাপনা দেখা গেছে। পেছনে বেশ কয়েকজনকে ছদ্মবেশ ধারণ করে থাকতে দেখা গেছে।

কম আলো সত্ত্বেও প্রিগোজিনকে চেনা গেছে। রুষ ভাষায় প্রিগোজিনের আগের বিবৃতির সঙ্গে পরিচিতরা বলছেন, কণ্ঠস্বর এবং কথা বলার ধরনে এটা নির্ভুলভাবে প্রিগোজিন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ