আজ ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ লেবাননকে রুখে দিলো

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২১ নভেম্বর ২০২৩ @ ০৮:৩৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ নভেম্বর ২০২৩@০৮:৩৯ অপরাহ্ণ
বাংলাদেশ লেবাননকে রুখে দিলো

।।নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ ফুটবল দল মোরছালিনের দারুণ গোলে লেবাননকে রুখে দিল। বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চল থেকে ‘আই’ গ্রুপের ম্যাচে লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে প্রথমার্ধেও বাংলাদেশ ভালো খেলেছে। কিন্তু গোল মিসের মহড়ায় এগিয়ে যেতে পারেনি। দ্বিতীয়ার্ধে রক্ষণ আর গোলরক্ষক শ্রাবণের ভুলে ৬৭ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

৬৭ মিনিটে লেবাননকে এগিয়ে দেন মাজেদ উসমান। তবে সে গোল শোধ করতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে ৭২ মিনিটে দলকে সমতায় ফেরান মোরছালিন। এরপর আর কোনো গোল না হওয়ায় ড্রয়ে মীমাংশা হয় ম্যাচটি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ