আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে গ্রেফতার ৪

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩ @ ১২:১৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩@১২:১৯ অপরাহ্ণ
নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে গ্রেফতার ৪
ছবি- বিডিহেডলাইন্স

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে চারজনকে গ্রেফতার (র‌্যাব-৫)।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ব্রহ্মপুর, পীরগাছা এবং শরকুতিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- উপজেলার ব্রহ্মপুর হিন্দুপাড়ার মৃত মৃন্ময় গোবিন্দ সরকার ছেলে শ্রী বাচ্চু সরকার (৪৫), শরকুতিয়া দক্ষিনপাড়ার মৃত এস.এম খলিলুর রহমানের ছেলে মোঃ রাসেল সরদার (২২), শরকুতিয়া মসজিদপাড়া এলাকার মোঃ শফিউদ্দিন সরদারের ছেলে মোঃ নুরশাদ সরদার এবং শরকুতিয়া পূর্বপাড়ার মো. আমজাদ হোসেনের ছেলে মোঃ মিঠু সরদার (২৫)।

নাটোর র‌্যাব-৫ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে নাটোর র‌্যাব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার, কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরল হুদার নেতৃত্বে উপজেলার ব্রহ্মপুর, পীরগাছা এবং শরকুতিয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করায় অপরাধে চার অসাধু পর্নোগ্রাফি বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৪টি সিপিইউ, ৬টি হার্ডডিক্স, একটি এসএসডি কার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি অর্থের বিনিময়ে যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ