আজ ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় হেরোইন ও টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৮ জুলাই ২০২৩ @ ১১:০৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুলাই ২০২৩@১১:০৮ পূর্বাহ্ণ
বগুড়ায় হেরোইন ও টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

।।বগুড়া প্রতিনিধি।।

বগুড়ার শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযানে তিন গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ১’শ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাজাহানপুর থানাধীন দুরুলিয়া মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় তিন গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ১’শ টাকাসহ সিয়ান(১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সিয়ান এই উপজেলার জোকা গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে অত্র থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ