আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

লন্ডনে আহত সালমান শাহর মা নীলা চৌধুরী

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১২ নভেম্বর ২০২৩ @ ০৩:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ নভেম্বর ২০২৩@০৩:২৭ অপরাহ্ণ
লন্ডনে আহত সালমান শাহর মা নীলা চৌধুরী

।।বিনোদন ডেস্ক।।

প্রয়াত নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরীকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হয়েছেন। এতে তার হাত ভেঙে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব।

নকীব বলেন, জননীর বাম হাত ভেঙেছে। ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে আমার কথা হয়েছে।

তিনি আরও জানান, রোববার তার সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী। নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মা দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী।

মাঝেমধ্যে দেশে ফিরলেও সেখানেই নিয়মিত থাকেন। সেখানে তিনি ছাড়াও তার আরেক সন্তান সস্ত্রীক বসবাস করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ