।।নিজস্ব প্রতিবেদক।।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৬০৪ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১০৭ জন বাংলাদেশির মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে শনিবার (১৪জুলাই) মারা গেছেন ১ জন। সর্বশেষ মারা যাওয়া হাজির নাম আব্দুস সাত্তার মোল্লা। তার বয়স হয়েছিল ৭০ বছর।

ধর্ম মন্ত্রণালয় হতে হজ সম্পর্কিত সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (১৫জুলাই) রাতে হজ বুলেটিনে জানানো হয়, শনিবার রাত পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৫৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬৫ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬৪ টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৯ টি।
এদিকে, এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১০৭ জন বাংলাদেশি মারা যাওয়ার তথ্য পাওয়া যায়। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮২ ও নারী ২৫ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৮৭, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২ এবং মুজদালিফায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১লাখ ২২হাজার ৮৮৪জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২আগস্ট।






















