আজ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

আদিতমারীতে সড়ক দুর্ঘটনা: মসজিদের দেয়াল ভেঙ্গে ঢুকে গেলো মাইক্রোবাস

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৪ জুলাই ২০২৩ @ ০৮:১২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুলাই ২০২৩@০৮:১২ অপরাহ্ণ
আদিতমারীতে সড়ক দুর্ঘটনা: মসজিদের দেয়াল ভেঙ্গে ঢুকে গেলো মাইক্রোবাস

শাহজাহান সুমন
স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের আদীতমারী উপজেলায় স্টেশন মসজিদ সংলগ্ন একটি সড়ক দুর্ঘটনা ঘটে। আজ ১৪ জুলাই বিকেল আনুমানিক ৫টায় কালিগঞ্জ থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি মাইক্রোবাস আদিতমারী স্টেশন মসজিদ সংলগ্ন দাঁড়িয়ে থাকা অপর একটি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে পাশে থাকা বয়লার মুরগির দোকানসহ মসজিদের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনা কবলিত গাড়িটির নং ঢাকা মেট্রো-চ-৫১-৩৬৮৬।

মাইক্রোবাসের ড্রাইভার আহত হলে স্থানীয় লোকজন ড্রাইভারকে উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অটোরিক্সার ড্রাইভার অটোরিক্সা রেখে চা খেতে গিয়েছিল। অটোরিক্সাতে যাত্রী না থাকায় কোন ক্ষয়ক্ষতি হয় নাই। তবে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ভেঙ্গে যায়। তবে মাইক্রোবাসের যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয় নাই।

আদিতমারী থানা পুলিশ মাইক্রোবাস এবং অটোরিক্সাটি আটক করে থানায় নিয়ে রাখেন। স্থানীয় একজন বাসিন্দা জানান, আজ আল্লাহ সহায় ছিল বলে বিশেষ কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে যেভাবে দ্রুতগতিতে মাইক্রোটি এসেছিল তাতে অনেক বড় বিপদ হতে পারতো।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ