আজ ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

তফসিল বাতিলের দাবিতে বরগুনায় ছাত্রদলের মশাল মিছিল

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২৫ নভেম্বর ২০২৩ @ ১১:০৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ নভেম্বর ২০২৩@১১:০৭ অপরাহ্ণ
তফসিল বাতিলের দাবিতে বরগুনায় ছাত্রদলের মশাল মিছিল
ছবি- বিডিহেডলাইন্স

।।বরগুনা প্রতিনিধি।।

তফসিল বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বরগুনা সরকারি কলেজ ছাত্রদল।

আজ শনিবার (২৫ নভেম্বর) রাতে ঢাকা-বরগুনা সড়কের গৌরিচন্না বাজারে এই মিছিল করেন তারা।

বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক গোলাম রাসেল খোকনের নেতৃত্বে মশাল মিছিলটি গৌরিচন্না হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে কৃষি ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

এসময় তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানায় তারা। মিছিলে বরগুনা সদরের বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতারা অংশগ্রহণ করেন।

এ বিষয় জানাতে চাইলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে. এম. মিজানুর রহমান বলেন, গোপনে গৌরিচন্না বাজারে এই ঝটিকা মিছিলটি বের করে বরগুনা সরকারি কলেজ ছাত্রদল। তবে কোন ভাঙচুর বা জ্বালাও পোড়াও এর ঘটনা ঘটেনি। তবে, পুলিশের নজরদারি অব্যাহত আছে বলে জানান তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ