আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

রামপালে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১২ জুলাই ২০২৩ @ ০৬:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ জুলাই ২০২৩@০৬:২৬ অপরাহ্ণ
রামপালে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

।।নিজস্ব প্রতিবেদক।।

রামপালে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) এস এম ওয়াজেদ আলী সরদার বলেন, প্রায় ১০দিন বন্ধ থাকার পর ১০ জুলাই সন্ধ্যা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করছে কেন্দ্র কর্তৃপক্ষ।

ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। এই বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটি ৬৬০ মেগাওয়াটের। দুটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে আসে। এরপর থেকে বিভিন্ন সময় কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে বন্ধ হয় প্রথম ইউনিটের উৎপাদন।

এছাড়া দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ শেষ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে দ্বিতীয় ইউনিট থেকে নিয়মিত ৬৬০ মেগাওয়াট বিদ্যু জাতীয় গ্রিডে সরবরাহ হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ