সজল সরকার
ডুমুরিয়া প্রতিনিধি।।
খুলনার ডুমুরিয়া এনজিসি এ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়’ এর শতবর্ষ উপলক্ষে ইতিহাসের সবচেয়ে বড় অনুষ্ঠান হতে যাচ্ছে ২৬, ২৭ ও ২৮ অক্টোবর। ৩ দিন ব্যাপি এই অনুষ্ঠানে থাকবে নানা আয়োজন। এই অনুষ্ঠানকে উদ্দেশ্য করে ১২ জুলাই সকাল ১০ টার পর বের হয় শুভেচ্ছা রেলি।
স্কুলের ১০০ বছর পূর্তিতে এই অনুষ্ঠান হবে সকল ছাত্রছাত্রীদের একটা মিলন মেলা।
অনুষ্ঠানের আহবায়ক মাননীয় সংসদ সদস্য ১০৩, খুলনা ০৫ আসন, নারায়ণ চন্দ্র চন্দ. যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, মোস্তফা সারোয়ার সহ আরও অনেকেই। সদস্য সচীব স্কুলের প্রধানশিক্ষক আইয়ুব হোসেন।
এছাড়াও অনুষ্ঠান পরিচালনার জন্য গঠিত ১০০ জনের কমিটিতে আছেন ড. গাজী মাহবুব, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সহ শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তা, ব্যাবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজকর্মি সহ অনেকেই।






















