আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

ধুনটে অটোভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১১ জুলাই ২০২৩ @ ০২:৩৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ জুলাই ২০২৩@০২:৩৮ অপরাহ্ণ
ধুনটে অটোভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার ধুনটে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় নুর ইসলাম দুদু (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।সোমবার (১১ জুলাই) সকালের দিকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর বাজার এলাকায় গেদা বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ওই গ্রামের সিজাব উদ্দিনের ছেলে।

ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল করিম আপেল সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নুর ইসলাম দুদু পেশায় কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। সোমবার সকালে গেদা বাসষ্ট্যান্ড নামক স্থানে অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া নেয়ার পথে বনানী নামক স্থানে নুর ইসলাম ওরফে দুদুর মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ