আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাণীশংকৈলে সাপের দংশনে একজনের মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ জুলাই ২০২৩ @ ০৪:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ জুলাই ২০২৩@০৪:১৭ অপরাহ্ণ
রাণীশংকৈলে সাপের দংশনে একজনের মৃত্যু

।।ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাপের দংশনে এক জনের মৃত্যু হয়েছে। ধর্মগড় ইউনিয়নের ধুমপুকুর এলাকায় শনিবার দিবাগত রাতে এঘটনা ঘটে। মৃত চাপোয়া রামের (৪০)বাড়ি ইউনিয়নের ধুমপুকুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ঘিলু বর্মনের ছেলে।

চাপোয়ার পরিবারের সদস্যরা জানান, শনিবার দিবাগত রাত ১২ টার পরে নিজ ঘরের শয়নকক্ষে সাপে কামড়ালে প্রথমে বুঝতে না পেরে স্থানীয় ওঝার নিকট ঝাড়ফুঁক করান। অবস্থার অবনতি হলে এ সময় চাপোয়াকে ঠাকুরগাঁও সদর স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে রাত ৫ টার দিকে ককর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ধুমপুকুর এলাকার কৃষক চাপোয়া রাম সাপে কামড়ে মারা গেছেন বলে তার পরিবার আমাকে জানিয়েছে।’

রাণীশংকৈল থানার তদন্ত ওসি মহসিন আলী জানান, কৃষক চাপোয়া রাম সাপের কামড়ে মারা গেছেন বলে হাসপাতালের চিকিৎসক তাকে নিশ্চিত করেছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ