আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

রংপুরের মর্ডান মোড়ে বাস চাপায় নিহত ১, আহত ৫

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৩০ নভেম্বর ২০২৩ @ ০৬:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৩@০৬:৩৪ অপরাহ্ণ
রংপুরের মর্ডান মোড়ে বাস চাপায় নিহত ১, আহত ৫
ছবি- ফাইল ছবি

।।রংপুর মহানগর প্রতিবেদক।।

রংপুর মর্ডান মোড় এলাকায় বাস চাপায় একজন নিহত হয়েছেন এঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে নগরীর মর্ডান মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার আবু মারুফ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর-বগুড়া হাইওয়েতে পাগলাপিরগামী নুরুন্নাহার পরিবহনের একটি বাস একই দিক থেকে আসা একটি রিক্সা এবং রাস্তার পাশে দাড়িয়ে থাকা রিক্সাতে ধাক্কা দেয়। এতে ওই রিক্সার যাত্রী সহ ছয় জন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় ইউনুস আলী(৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

জানা যায়, নিহতের বাড়ি সৈয়দপুরের হুগলী পাড়া গ্রামে।

এদিকে আহতরা হলেন,পাগলাপীরের বিভাবতী রায় (২৫),নগরীর তাজহাট এলাকার রাশেদ আলী(৬০), নওয়াব আলী (৭০),সাইফুল ইসলাম (৬০, ইসলামপুর আমবাড়ি এলাকার রবিউল (৪০)। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার আবু মারুফ জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ