।।নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার নন্দীগ্রামে টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি পরিমল চন্দ্র সরকারকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার ওমরপুর পাশ্ববর্তী হাটুয়া এলাকার মৃত রাজেন্দ্রনাথ সরকারের পুত্র এবং নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
গতকাল শনিবার বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গ্রেফতারি পরোয়ানামূলে শুক্রবার রাত ৯টার দিকে পৌর সদরের মহিলা কলেজ এলাকা থেকে সাবেক ওই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্ত্তী জানান, এনআই অ্যাক্টের একটি মামলায় পরিমল চন্দ্রের বিরুদ্ধে ৬ মাসের সাজা এবং ৮ লাখ ৫ হাজার অর্থদন্ডের রায় হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।





















