মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
জাতীয় শোক দিবসে ব্যাংকের চেয়ারম্যান ড. একে এম সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীনের উদ্যোগে দেশব্যাপী ৩ কোটি গাছ লাগানোর কর্মসূচী নেওয়া হয়।
এ আওতায় মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে শাখা ভবন হতে সদস্যদের মধ্যে চারা বিতরণ করা হয়। চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের হাতীবান্ধা এরিয়া ম্যানেজার জাকির হোসেন, পাটগ্রাম শাখা ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক মহসিন মিয়া প্রমুখ।
জানা যায়, ৩ কোটি সদস্যদের মাঝে নিম, কাঠাল, মেহগনি, আম, জামবুরা, নারকেল, সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।






















