আজ ও এবং

দিনাজপুরে পুনর্ভবা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ 6th July 2023 @ 03:55 pm ও লাস্ট আপডেটঃ 6th July 2023@05:35 pm
দিনাজপুরে পুনর্ভবা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

রফিক প্লাবন
দিনাজপুর।।

দিনাজপুরের পুনর্ভবা নদীতে ডুৃবে সিহাব (৪) ও রায়হান (৪) নামে শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১২ টায় সদর উপজেলার ১ নং ওয়ার্ডের গোবরাপাড়া সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। নিহত সিহাব গোবরাপাড়া এলাকার মো. রাহাত ও মোছা. সাগরিকার ছেলে আর রায়হান একই এলাকার মো. জহুরুল ইসলাম ও রোজির ছেলে।

প্রত্যক্ষদর্শী সোহেল জানান, আমি নদীর পাশেই দাড়িয়ে ছিলাম। দেখলাম দুই/তিন জন নদীতে জাল দিয়ে মাছ মারছে। পরে দুটি ছেলে আসছে। তাদের সাথে দুইটি বাচ্ছাও আসছে। একবার এই বাচ্চাগুলোকে বাড়িতে দিয়ে আসলো। কিন্তু তারা আবার পিছে পিছে আসে ডুবে যায়। সবাই খোঁজা খুঁজি করতে থাকে। এক পর্যায় আমিও তাদের খুঁজতে এক বুক পানিতে নামি। একটু পরেই একজনকে খুজে পাই। তার কিছুক্ষণ পরে আরেকজনকেও পাওয়া যায়।

ঘটনাস্থলে উপস্থিত কোতয়ালী থানার এসআই আমানুল্লাহ আমান জানান, চাচার সাথে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে যায়  সিহাব ও রায়হান নামে দুই শিশু। পরে স্থানীয়া তাদের রাজাপড়া ঘাট থেকে উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষনা করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ