আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক হোটেলের ভেতর: নিহত-১৫, আহত-২০

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৪ জুলাই ২০২৩ @ ০৬:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ জুলাই ২০২৩@০৬:১৩ অপরাহ্ণ
ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক হোটেলের ভেতর: নিহত-১৫, আহত-২০

।। আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতের মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ১৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০জন। স্থানীয় সময় মঙ্গলবার (৪জুলাই) দুপুরে রাজ্যের ধুলে জেলার পলসনার গ্রামে মুম্বাই-আগরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআই ও পিটিআইয়ের খবরে বলা হয়েছে- বেপরোয়া গতির একটি ট্রাক প্রথমে চারটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর সেটি হাইওয়ের পাশের একটি হোটেলে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৫জন নিহত ও গুরুতর আহত হন আরও ২০জন।

দুর্ঘটনার সময় হোটেলটিতে অনেকেই খাওয়া দাওয়া করছিলেন। এছাড়া কয়েকজন হোটেলের পাশেই বাসস্টপে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ ব্রেক ফেল করায় গাড়ির ওপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানিয়েছে- আহতদের শিরপুর ও ধুলের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন বাসের জন্য অপেক্ষারত যাত্রী ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ