আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধু হত্যাকান্ডের ইতিহাস জানাতে নন্দীগ্রাম পৌরসভার প্রদর্শনী

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৬ আগস্ট ২০২৩ @ ০১:৫২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ আগস্ট ২০২৩@০১:৫২ অপরাহ্ণ
বঙ্গবন্ধু হত্যাকান্ডের ইতিহাস জানাতে নন্দীগ্রাম পৌরসভার প্রদর্শনী

।।নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের ইতিহাস তরুণ প্রজন্ম ও জনসাধারণকে জানাতে বগুড়ার নন্দীগ্রামে বিশেষ প্রদর্শনী করা হয়েছে।

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌরসভার ব্যবস্থাপনায় সদরের বাসস্ট্যান্ডে গত মঙ্গলবার রাত ৮টায় প্রদর্শনী দেখতে আসেন জনসাধারণ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। পৃথিবীর সেই জঘন্যতম হত্যাকান্ডের ইতিহাসের অন্ধকারতম অধ্যায়ের বিস্তারিত ঘটনা এবং সেদিনের নৃশংসতম হত্যাকান্ডের ইতিহাস তুলে ধরে তথ্যনির্ভর প্রদর্শনীর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান ফিরোজ, যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, তারেক মাহমুদ ডিউ, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম বকুল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জাহিদ সহ দলীয় নেতৃবৃন্দ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ