আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

খুলনার হরিনটানায় অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ জুলাই ২০২৩ @ ০৫:১৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ জুলাই ২০২৩@০৫:১৯ অপরাহ্ণ
খুলনার হরিনটানায় অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

।।দাকোপ প্রতিনিধি।।

খুলনায় অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে তার লাশ নগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রীজ নামক স্থান থেকে উদ্ধার করা হয়। তবে মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার গাইন বলেন, দুপুর ১টার দিকে স্থানীয়রা রায়েরমহল আন্দিরঘাট ব্রীজ এলাকায় নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য কাজ করা হচ্ছে। যুবতীর পরণে কালো সেলোয়ার কামিজ ও কালো বোরাখা ছিল। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

পুলিশের উপ কমিশনার দক্ষিণ মো: তাজুল ইসলাম বলেন, তার মাথার তালুতে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরিচয় পাওয়া গেলে সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে। খবর পেয়ে পুুলিশের উর্ধতন কর্মকর্তা, সিআইডি ঘটনাস্থলে যান। সেখান থেকে সকল আলামত সংগ্রহ করা হয়েছে। মৃত নারী ওই এলাকার বাসিন্দা নয়, অন্য এলাকা থেকে তাকে এনে কাশবনের মধ্যে নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ